ট্রাকচাপায় কামাল হোসেন (৪২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরে । শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল টাঙ্গাইল জেলার গোপালপুরের বেড়াডাকুরী গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি উপজেলার জোড়াপাম্প এলাকায় ভাড়া থেকে স্থানীয় এপেক্স ফুটওয়্যার লিঃ নামে একটি কারখানায় কাজ করতেন।

সালনা হাইওয়ে থানার উপ-রিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার জোড়াপাম্প এলাকার বাসা থেকে সাইকেল চালিয়ে এপেক্স ফুটওয়্যার লিঃ কারখানায় যাচ্ছিলেন কামাল হোসেন। পথে মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মালবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দেয। এতে ঘটনাস্থলেই কামার হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031