বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্দ শ্রমিকদের নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপের সময় ছত্রভঙ্গ হয়ে ট্রাকের নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে ময়মনসিংহের ভালুকায় । নিহতরা হলেন- ক্রাউন ওয়্যারস্ গার্মেন্টসের শ্রমিক
হারুন অর রশিদ (৩৪) সে ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং স্কয়ার লিমিটেডে কর্মরত জুয়েল মিয়া (৩২) গৌরীপুর উপজেলার বাসিন্দা।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, সোমবার সকাল ১০ টা থেকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় স্থানীয় ক্রাউন
ওয়্যারস্ গার্মেন্টস কারখানার শ্রমিকরা দুই ঘন্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ঢাকাগামী একটি ট্রাক দ্রুত যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যায়। এতে আহত ট্রাক ড্রাইভারও। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাক চালকের ভয়ের কারনেই এমটি ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন উযায়ের আল মাহমুদ আদনান।

ক্রাউন ওয়্যারস্ গার্মেন্টসের শ্রমিকরা জানান, বেতন ভাতা না দিয়ে পূর্ব ঘোষনা ছাড়াই আজ সকালে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকালে গিয়ে তারা গেইটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ শুরু করেন। ওই সময় শ্রমিকরা বেতন না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত শ্রমিকদের হত্যার বিচার দাবি করেন।

তবে এ বিষয়ে ক্রাউন ওয়্যারস্ গার্মেন্টসের কারো বক্তব্য পাওয়া যায়নি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930