শেখর বুধবার রাত আটটার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন তিবেশী খোকন জানান। উপশহর ট্রাক টার্মিনালের গতিরোধক পার হওয়ার সময় রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শেখরকে মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া খাজুরা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ‘খাজুরা বাজারের অদূরে শ্রমিক নেতারা ঘাতক ট্রাকটি আটক করে খবর দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930