একটি বালুর ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে রাজধানীর ধোলাইপাড় এলাকায় । নিহত শিশুর নাম আবু বকর (৩)। আহতরা হলেন, জামাল গাজী (৫০), জয়নব বেগম (৪৫) ও সাদিয়া আক্তার (৭)। আজ ভোরে এ ঘটনা ঘটে।  আহত জামালের ভাই শফিক গাজী জানায়, তারা জুরাইন কমিশনার রোডে থাকে। ঈদের জন্য গ্রামের বাড়ি পটুয়াখালি বাউফলে যাচ্ছিলেন তারা। আজ ভোর ৬টার দিকে জুরাইন থেকে রিকশায় ধোলাইখাল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে গীত সংগীত সিনেমা হলের সামনে গেলে একটি বালুর ট্রাক পেছন থেকে জামালকে বহনকারী রিকশাকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আবুবকরকে মৃত ঘোষণা করে। আহতরা ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, আহত জয়নাবের অবস্থা গুরুতর।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930