মালাবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে ধাক্কা দিলে রিকশা আরোহী নারীর কোল থেকে পড়ে গিয়ে তার শিশু সন্তান নিহত হয়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড়ে ।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মোজাম্মেল হোসেন (২) সিটি চট্টগ্রাম করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বিল্লাল হোসেনের ছেলে। নগরীর বগারবিল এলাকায় থাকলেও তাদের বাড়ি ময়মনসিংহে।

শুক্রবার সকালে কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার এসআই আক্তার হোসেন বলেন, মোজাম্মেলের মা তাকে ও তার এক মামাত ভাইকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার জন্য রিকশায় করে রেলস্টেশনে যাচ্ছিলেন।সিনেমা প্যালেস মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দিলে মোজাম্মেল মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়।

পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন জানিয়ে এসআই আক্তার বলেন, ধাক্কা দেওয়া ট্রাকটি চালকসহ আটক করেছে পুলিশ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930