ট্রাক চাপায় তাহমিনা শিউলি নামে এক স্কুল শিক্ষক মারা গেছেন মুন্সীগঞ্জের গজারিয়ায়। তিনি উপজেলার বড় রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কর্মস্থল রায় পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপন শেষে বাড়ি ফিরছেলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁও চৌরাস্তায় পৌছলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাউয়ুম জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930