মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা এক ট্রাক ভারতীয় শাড়ি-থ্রিপিসও কসমেটিকসের বড় একটি চালান জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা যশোরের বেনাপোল বন্দরে। ফিটকিরি ঘোষণা দিয়ে শাড়ি-থ্রিপিসও কসমেটিকস আমদানি করা হয়।

বৃহস্পতিবার রাতে বন্দরের ৩৪ নম্বর শেড’র সামনে ভারতীয় ট্রাক থেকে পণ্যগুলো বন্দর শেডে আনলোড করার সময় কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর নির্দেশে পণ্যবোঝাই ট্রাকটি জব্দ করে কাস্টমস হাউজে আনা হয়।

শুক্রবার বিকালে ট্রাকবোঝাই চালানটি কায়িক পরীক্ষা করা হয়।

বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন সংবাদে জানা যায়, ঢাকার ফারদিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে বাংলাদেশি এক আমদানিকারক ভারত থেকে ৩০০ প্যাকেজ (১৫ মেট্রিক টন) ফিটকিরি আমদানির জন্য গত ৪ এপ্রিল ব্যাংকে এলসি খোলেন। পণ্যচালানটি নিয়ে ভারতীয় একটি ট্রাক (ডাব্লিউ-বি-২৩-এ-৩২৭৩) বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। কিন্তু পণ্য চালানে ফিটকিরির নামে উন্নতমানের শাড়ি, থ্রিপিস ও কসমেটিকস আমদানি করা হয়েছে- এ ধরনের সংবাদে বেনাপোল কাস্টম হাউসের ইনভেস্টিগেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের একটি দল বন্দরের ৩৪ নম্বর শেডে (গুদাম) অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকটি জব্দ করে। পরে প্রাথমিক তল্লাশি করে ফিটকিরির বদলে উন্নতমানের শাড়ি-থ্রিপিস ও কসমেটিকস চালান দেখতে পাওয়া যায়। সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করায় পণ্য চালানটি আটক করা হয়েছে। আটক পণ্য চালানের মূল্য দেড় কোটি টাকা হবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, রবিবার তদন্ত করে  কারা এবং কোন সিঅ্যান্ড এফ এজেন্টস কার্গো শাখায় ট্রাকটি রিসিভ করেছিল জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে  পণ্য চালানে ৭০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031