বাসযাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে
ট্রাফিক পুলিশ নগরীর দুই নাম্বার গেইটে পুলিশ বক্সের সামনে থেকে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছিনাতাইকারীর নাম মোহাম্মদ ইকবাল (৩২)। সে পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের পুত্র। এ ঘটনায় ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তিতে পাঁচলাইশ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন ও রেকার আলমগীর আহত হয়েছেন।

ঘটনার সত্য নিশ্চিত করে টিআই মঞ্জুর হোসেন বলেন, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকালে দুই নাম্বার গেইটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০) নামে এক যাত্রী।

এ সময় ছিনতাইকারী মোহাম্মদ ইকবাল যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ইকবালকে আমর হাতেনাতে ধরে ফেলি। এ সময় সে আমি ও আমার রেকার আলমগীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার হাতে ও আলমগীরের পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

পরবর্তীতে পাঁচলাইশ থানায় খবর দেওয়া হলে এসআই এনামুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীকে ধরে নিয়ে যায়।একইসাথে মালিককে বুঝিয়ে দেওয়া হয় চোরাইকৃত মোবাইল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930