রাজধানীর বেইলী রোড দিয়ে আইনভঙ্গ করে উল্টোপথে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিম উদ্দিন। এমন সময় আইন ভাঙতে বাধা দিয়ে সাহসিকতার পরিচয় দিলেন এক ট্রাফিক পুলিশের সদস্য। সাংসদের গাড়ির চালককে বললেন ‘সাইনবোর্ড দেখেন, উল্টোপথে যাওয়া যাবে না।’
তবে বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে না দেখে উল্টো সাংসদ সেলিম উদ্দিন গাড়ি থেকে নেমে আসেন এবং তার ওপর ক্ষোভ ঝাড়েন। অবশ্য তাতেও খুব একটা লাভ হয়নি এমপির। কারণ ট্রাফিক পুলিশের সঙ্গে চলমান ওই ঘটনা ততক্ষণে ভিডিও ধারণ শুরু করেন সাধারণ পথচারীরা। একসময় বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে নেন সাংসদ সেলিম উদ্দিন।

 ওই ভিডিওটিই পরে ‘ট্রাফিক এলার্ট’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি রোববার রাতের।
জানা গেছে, সিলেট-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন সেই সময় গাড়ির পেছনের সিটে বসা ছিলেন। তার গাড়িকে বাধা দেয়ায় কিছুটা রাগান্বিতভাবে সেই ট্রাফিক পুলিশের সদস্যের দিকে এগিয়ে আসছিলেন এমপি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, উল্টোপথে চলা আইনত অপরাধ। উল্টোপথে না চলতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টারিং, সাইনবোর্ড লাগানো হয়েছে।
[এমকে]

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930