বিশ্বনেতারা জলবায়ু চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেরাতে ব্যর্থ হয়েছেন । প্যারিস চুক্তিটির প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে ১৯জন সরকারপ্রধান একমত হলেও, নিজের অবস্থান ভিন্ন রেখেই জার্মানিতে বিশ্বনেতাদের সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো ট্রাম্পের সিদ্ধান্তের বদল ঘটতে পারে বলে আশাবাদী কোন কোন বিশ্ব নেতা।

প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব চুক্তি হয়েছে, সেটি রক্ষার ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন জি-টোয়েন্টি সম্মেলনে অংশ নেয়া বিশ্বের শীর্ষ ১৯জন নেতা। ওই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, সেই সিদ্ধান্তকে এই সম্মেলনে স্বীকৃতি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার আলোচনায় প্রথমে খানিকটা অচলাবস্থা তৈরি করলেও, শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বনেতারা।

তারা সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের থাকা না থাকায় প্যারিস চুক্তির ব্যাপারে অন্য দেশগুলোর প্রতিশ্রুতির কোন রকমফের হবে না এবং ওই চুক্তিটির বিষয়ে পুনরায় আলোচনারও সুযোগ নেই। তবে পরে তুরস্ক জানায় যে, তারা কিছুটা দোটানায় আছে। কারণ, উন্নয়নশীল দেশগুলোকে যে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে, তা কতটা কার্যকর হবে, তা নিয়ে তাদের সন্দেহ আছে। এরপর প্রথা অনুযায়ী শেষ দিনের সংবাদ সম্মেলনে অংশ না নিয়েই ওয়াশিংটন চলে যান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কারণে অনেকেই এবারের সম্মেলনকে বর্ণনা করছেন, ‘জি-নাইনটিন প্লাস ওয়ান’ হিসাবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930