মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে দুইটি নির্বাহী আদেশ জারি করেছেন । তিনি এমন সময় এসব আদেশ দিলেন, যখন আর কয়েকদিন পর চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, এসব পদক্ষেপের ফলে আবার যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে, তা মোকাবেলায়ও সহায়তা করবে।

এর ফলে অর্ধ লাখ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য ঘাটতি মোকাবেলায় দেয়া নির্বাহী আদেশের একটিতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অন্যটিতে বৈদেশিক বাণিজ্যের অপবব্যহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করতে পারেন, যার ফলে, বিদেশি পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে বিক্রি করতে পারবে না।

সামনের সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তার আগেই এসব আদেশ জারি করা হলো। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, চীন তাদের লক্ষ্য নয়।

(ঢাকাটাইমস/১এপ্রিল/জেএস)

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে দুইটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময় এসব আদেশ দিলেন, যখন আর কয়েকদিন পর চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে।

ট্রাম্প বলেন, এসব পদক্ষেপের ফলে আবার যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। বিশেষ করে দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে, তা মোকাবেলায়ও সহায়তা করবে।

এর ফলে অর্ধ লাখ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য ঘাটতি মোকাবেলায় দেয়া নির্বাহী আদেশের একটিতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অন্যটিতে বৈদেশিক বাণিজ্যের অপবব্যহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করতে পারেন, যার ফলে, বিদেশি পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে বিক্রি করতে পারবে না।

সামনের সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তার আগেই এসব আদেশ জারি করা হলো। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, চীন তাদের লক্ষ্য নয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930