দেশটির সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চার রাজ্যের ভোটের ফলাফল পাল্টাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে যে মামলা করা হয়েছিল তা খারিজ করেছেন ।

এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য মামলাটি করা হয়। ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা একটি মামলায় জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে ১৯টি স্টেটের অ্যাটর্নি জেনারেল ও ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এই চার রাজ্যেই জিতেছেন।

শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে টেক্সাসের কোন আইনি সক্ষমতা নেই মামলাটি করার। আদালত বলেছে ‘যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না।

এই আদেশ ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে। কিন্তু কোনটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

গত ৩ নভেম্বরের অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিপরীতে ২৩২ ইলেকটোরাল ভোট পান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এছাড়া ভোটের হিসেবে বাইডেন ট্রাম্পের থেকে সাত মিলিয়ন ভোট বেশি পেয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031