এক প্রতিবন্ধী মর্মান্তিকভাবে নিহত হয়েছেন ট্রেনের নিচে কাটা পড়ে কক্সবাজারের চকরিয়ায় । এ সময় তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ রবিবার ভোরে ফজরের নামাজ শেষে রেল লাইনের ওপর হাটতে গিয়ে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত ব্যক্তির নাম শাহ আলম প্রকাশ বোবা শাহ আলম। তিনি একজন বাক প্রতিবন্ধী। তার বাড়ি বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায়। তবে তার বাবার নাম পাওয়া যায়নি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে অকুঃস্থলে পাঠানো হয়েছে। প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়ায় কোনো মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930