ট্রেনে কাটা পড়ে আকিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুরের । শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সোয়াদী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আড়াই বছরের মেয়ে আঁখি আহত হয়।

নিহত আকিদুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাকা গ্রামের মোরাদ আলীর ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, ‘সকালে আকিদুল তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের সাবদারপুর যাচ্ছিলেন। পথে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রেন সোয়াদী রেল ক্রসিংয়ে পৌঁছালে আকিদুল ট্রেনে কাটা পড়ে মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে আঁখি গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930