ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজশাহীতে । সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর নামোভদ্রা এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর ধরমপুর এলাকার রুবেল আলী (৩০) ও তার আড়াই বছরের মেয়ে রুমাইয়া খাতুন।

নিহত রুবেলের বাবার নাম মৃত জাহাঙ্গীর আলম মাখন। রুবেল একজন দিনমজুর ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, বিকালে রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস নামে একটি ট্রেন খুলনা যায়। এই ট্রেনের নিচে কাটা পড়ে রুবেল ঘটনাস্থলেই মারা যান। আর কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছিল শিশু রুমাইয়া।

স্থানীয় লোকজন রুমাইয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর রুবেলেরও মরদেহ উদ্ধার করে রাজশাহী রেলওয়ে থানায় নেয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে সন্ধ্যায় ঘটনাস্থলে ছিলেন রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মশিউর রহমান। মুঠোফোনে তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন। প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন রুবেল রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে। আর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930