ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি আখাউড়ায় ।

আজ শনিবার দুপুরে আখাউড়া-ঢাকা রেলপথের পাঘাচং স্টেশন এলাকা থেকে তার ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশের ধারণা, উল্লেখিত রেলপথে চলাচলকারী রাতের কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ওসি জানান, উদ্ধারকৃত লাশ টুকরা টুকরা হয়ে গেছে। মাথা ও দেহ ছিন্ন-ভিন্ন। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৫থেকে ৩৫ বছর হতে পারে। তবে মৃত্যুর রহস্য ও পরিচয় উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031