ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে । শনিবার দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার রেলক্রসিং এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  তবে ওই যুবকের নাম পরিচয় কেউ জানাতে পারেননি বলে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল ইসলাম জানান।

ওসি জানান, রেললাইনে কাটা ওই যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রেনে কাটা পড়ে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন ও থেতলে গেছে বলে জানান তিনি।

স্থানীয় লোকজন তাঁর নাম পরিচয় বলতে পারছে না। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930