যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠক দিন পেরুলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে । শুক্রবার মুখোমুখি হচ্ছেন বর্তমান সময়ে বিশ্বে সবচেয়ে আলোচিত এই দু’নেতা। তার আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার ডনাল্ড ট্রাম্প কবুল করলেন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া। এর সঙ্গে আরো কিছু দেশ জড়িত ছিল। বৃহস্পতিবার পোল্যান্ড পৌঁছেছেন ট্রাম্প। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি একটি বিষয়ে সংশয় প্রকাশ করেন। এর আগে বলা হয়েছিল, ১৭টি গোয়েন্দা সংস্থা প্রমাণ পেয়েছে যে, ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেন এতে জড়িত ছিল মাত্র তিন বা চারটি দেশ। পোল্যান্ডের ওয়ারশ সফরকালে তিনি বলেন, আমি মনে করি এটা করেছে রাশিয়া। এও মনে করি যে এর সঙ্গে আরো দেশ জড়িত ছিল। আমি সুনির্দিষ্ট করে বলবো না। আমি মনে করি (যুক্তরাষ্ট্রের নির্বাচনে) হস্তক্ষেপ করেছিল বিপুল সংখ্যক মানুষ। এ সময় তিনি আগের মতোই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন। বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এ বিষয়টি জানতেন বারাক ওবামা। তবে তিনি কিছুই করেন নি। তিনি (ওবামা) ভেবেছিলেন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন বিজয়ী হবেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031