ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলের কারণে । এ পাহাড়ি ঢল একই সাথে চট্টগ্রাম-সিলেটের সাথেও যোগাযোগ নেই। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা (ডিটিও) ফিরোজ ইফতেখার। তবে ঘটনাস্থলে রেলের দায়িত্বশীলরা অপেক্ষা করছেন পানি ঢল কমে গেলেই দ্রুত কাজ শুরু করবেন বলে তিনি জানান।

জানা যায়, পাহাড়ি ঢলে মিরসরাইয়ের জোরারগঞ্জের মোস্তাননগর ও চিনকি আস্তানা এলাকার সোনা পাহাড় নামক স্থানে রেললাইনের প্রায় তিন ফুট উচুতে পানি নামার ফলে ট্রেন যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী গোধূলী ও সোনার বাংলা ট্রেন দুটি বড়তাকিয়া-মিরসরাই সেকশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা সাগরিকা, কর্ণফূলী ও নাসিরাবাদ এ তিনটি ট্রেন চিনকি আস্তানা নামক স্থানে আটকে আছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031