ভন্ড ফকির শামীম রেজা কুষ্টিয়ার দৌলতপুরে মুসলিম রীতি না মেনে ঢোল বাজিয়ে নেচে গেয়ে মো. রাব্বি হোসেন (১৭) নামে এক মুসলিম কিশোরের লাশ দাফন করেছে। রোববার (১৬ মে) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামে এমন ইসলামধর্ম বিরোধী ঘটনা ঘটেছে। এমন ধর্মীয় রীতিতে আঘাত হানা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দৌলতপুরসহ সর্বত্র সমালোচনার ঝড় বইলেও প্রশাসরে পক্ষ থেকে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিল পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মহসিন আলীর ছেলে মো. রাব্বি হোসেন। বাবার সঙ্গে রাব্বি রাজধানীর ফুটপাতে হকারি করতো। সে অসুস্থ হয়ে পড়লে ঈদের আগে গ্রামের বাড়িতে চলে আসেন তারা। রোববার বিকেলে নিজ বাড়িতে রাব্বি’র মৃত্যু হলে পিতা মহাসিন আলী তার ছেলের মরদেহ একই এলাকার ভন্ড ফকির শামীম রেজার হাতে তুলে দেয়।

পরে ফকির শামীম রেজার অনুসারীরা মুসলিম ধর্মীয় রীতি না মেনে ঢোল বাজিয়ে নেচে-গেয়ে রাব্বির মরদেহ শামীম রেজার আস্তানার পাশে সমাহিত করে। ইসলাম ধর্ম বিরোধী এমন কর্মকান্ড কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি সরওয়ার জাহান বাদশার বাড়ির পাশে ঘটলেও তিনি কোন ব্যবস্থা নেননি বা তাদের ইসলাম ধর্ম বিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকতে নিষেধ করতে দেখা যায়নি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031