তিন নেতার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি । আজ বেলা  সাড়ে ৩ টায় পুরাতন কারাগারে আটক খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। এই তিন নেতা কারাগারের ভেতরে আধাঘণ্টা অবস্থান করে বেরিয়ে আসেন। কারাগার কর্তৃপক্ষ বলেছেন, আইজি প্রিজন ঢাকার বাইরে থাকায় তাদের দেখা করার অনুমতি মেলেনি। পরে নেতারা দেখা না করেই ফিরে আসেন। সূত্র জানায়, কর্তৃপক্ষ তাদের বলেছেন, আগামী দুই একদিনের মধ্যে তাদের দেখা করার অনুমতি দেয়া হবে।

আইজি প্রিজন আজ কাশিমপুর কারাগার পরিদর্শনে রয়েছেন।
Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031