শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ তিন নেতাকে বহিষ্কার করেন। নাসিরনগরে মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিন নেতা হলেনÑ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী।  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে অভিযোগ হলোÑ নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার আগে মিছিলে অংশ নিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। ওই অভিযোগের প্রেক্ষিতেই জেলা আওয়ামী লীগ তাদেও সমায়িক বহিষ্কার করে। একইসঙ্গে তাদের সংশ্লিষ্টতা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031