৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সিঙ্গাপুরে করোনা আক্রান্ত বাংলাদেশি ৫ জনের মধ্যে। শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদি সাব্রিনা ফ্লোরা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুই বাংলাদেশি এখনো চিকিৎসাধীন রয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। অপরজন শিগগির  হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা করছি।

তিনি বলেন, গুরুতর অবস্থায় থাকা বাংলাদেশির অবস্থার কিছুটা উন্নতি হলেও স্থিতিশীল ছিল না। তিনি এখন আইসিইউতে আছেন।
এর আগে ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হন।

তিনি আরো বলেন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইতালি ছাড়া আর কোথাও কোনো বাংলাদেশির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031