তুরস্ক আরব বিশ্বের জন্য এখন সবথেকে বড় হুমকি । এমনটাই মনে করেন আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মূসা। তিনি বলেন, তুরস্ক গত কয়েক মাসে ইরাকের ওপর জঙ্গি বিমান হামলা চালিয়েছে, আগ্রাসন চালিয়েছে সিরিয়াতে এবং লিবিয়াতেও অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে। সব মিলিয়ে আরব বিশ্বের নিরাপত্তা বিপন্ন করে তুলেছে তুরস্ক। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
আমর মূসা আরো বলেন, তুরস্ক যা করছে তা অত্যন্ত ভয়াবহ। লিবিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সমর্থন ছাড়া সমন্বয় করা সম্ভব নয়। আঙ্কারা লিবিয়া থেকে এককভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারের সঙ্গে বিগত মাসগুলোতে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর সংঘর্ষ চলছে। খলিফা হাফতার রাজধানীর দখল নেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। খলিফা হাফতারকে ত্রিপোলি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। অন্যদিকে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারের পক্ষে কাজ করছে তুরস্ক।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930