পুলিশ সীতাকুণ্ড পৌরসভা এলাকার পশ্চিম আমিরাবাদ নামারবাজার ‘সাধন কুঠির’ থেকে আটক জঙ্গি দম্পতি জসিম ও আরজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় ১২ দিনের হেফাজতে পেয়েছে ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বিচারিক হাকিম হেলাল উদ্দিন চৌধুরী রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচদিন হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে সীতাকুণ্ড থানা পুলিশ। এর মধ্যে সন্ত্রাস দমন আইনের মামলায় ১০ দিন এবং হত্যা মামলায় ১৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

গত ১৫ মার্চ দুপুরে সীতাকুণ্ড পৌরসভার নামারবাজারে সাধন কুটির থেকে জঙ্গি দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ।

ছায়ানীড় ভবনে ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ নামে ২০ ঘণ্টার অভিযানে ২১ জনকে বন্দিদশা থেকে উদ্ধার করা হয়। এছাড়া চার জঙ্গিসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে দুই পুলিশ সদস্য আহত হন।

পৃথক জঙ্গি আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলা, বোমার বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটানো এবং অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার জন্য চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি সন্ত্রাস দমন আইনে এবং একটি অস্ত্র আইনে ও আরেকটি হত্যা মামলা।

গ্রেফতার দম্পতি জহিরুল ইসলাম জসিম এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা আরজিনা এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930