ভারতজুড়ে লকডাউন চলছে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাস রুখতে । এমন অবস্থায় মানুষ সেই নির্দেশ না-মানলে ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হবে এবং দেখা মাত্র গুলিরও নির্দেশ দেওয়া হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন দেশটির তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

তিনি জানিয়েছেন, মানুষ পুলিশ ও সরকারকে সহযোগিতা না-করলে সেনা নামানো হবে। এসময় তিনি লকডাউন ভেঙে মানুষ রাস্তায় বেরনোয় তীব্র সমালোচনা করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

চন্দ্রশেখর জানিয়েছেন, সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত কঠোরভাবে কারফিউ পালন করা হবে। আর রোজ সন্ধ্যা ৬টার পর সব দোকান বন্ধ করে দিতে হবে। লকডাউনের সময় সব মন্ত্রী, সাংসদ, জেলা পরিষদ, ওয়ার্ড সদস্য, করপোরেটর, জেলা পরিষদ ও পুরনিগম সদস্যদের পুলিশ ও অন্যান্য কর্মকর্তাদের সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

তেলেঙ্গানায় এখনও পর্যন্ত ৩৬ জনের শরীরের করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন চন্দ্রশেখর রাও। সন্দেহ থাকায় আইসোলেশনে রাখা হয়েছে ১১৪ জনকে। একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031