মানাস কংপান নামে থাইল্যান্ডের একজন সাবেক জেনারেল বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের দিয়ে দাস ব্যবসা করার ঘটনায় সংশ্লিষ্টতার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।এছাড়া মানব পাচারে জড়িত অভিযোগে আরও ৪০ জনেরও বেশি ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।দোষীদের বেশির ভাগই থাই নাগরিক। তবে তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি ও বার্মিজ নাগরিকও রয়েছে।বুধবার রাজধানী ব্যাংককের একটি আদালত এ ঐতিহাসিক রায় ঘোষণা করে। তবে আদালত এখনও কারও বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেনি। খবর বিবিসি, আলজাজিরা ও এএফপির।ওই আদালতে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের পাচার, অপহরণ এবং হত্যার অভিযোগে ১০২ জন অভিযুক্তের বিচার চলছে।২০১৫ সালে কয়েক হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থী দক্ষিণ থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয়ের সন্ধ্যানে যাওয়ার পথে সাগরে আটকা পড়ে।এ সময় এসব শরণার্থীর কাছ থেকে অর্থ আদায় করতে তাদের খাবার ও পানি ছাড়া আটকে রাখার অভিযোগ ওঠে পাচারকারীদের বিরুদ্ধে।এছাড়া অনেক শরণার্থীকে দিয়ে থাইল্যান্ডে দাস ব্যবসা করা হচ্ছিল বলে খবর প্রকাশিত হয়।এরপর থাইল্যান্ডের সেনা সরকার মানব পাচারের বিরুদ্ধে কঠোর অভিযানে নামে।এর অংশ হিসেবে ওই বছরের জুন মাসে জেনারেল মানাসকে গ্রেফতার করা হয়।এ সময় পাচারের সঙ্গে জড়িত আরও শতাধিক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বুধবার অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ৫০টির রায় ঘোষণা করা হলো।রায়ে বলা হয়, জেনারেল মানাস ছাড়াও থাইল্যান্ডের সেনা ও পুলিশ কর্মকর্তা, রাজনীতিক এবং ব্যবসায়ীদের একটি চক্র মানবপাচারে জড়িত

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930