দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে সুপ্রিমকোর্টের পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে। আজ মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে তাদের অব্যাহতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

অব্যাহতি পাওয়া পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেনÍ জহিরুল হক জহির, আব্দুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের। এ বিষয়টি নিশ্চিত করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর জেসমিন আরা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগের আদেশ বাতিল করে তাদের অব্যাহতি দেয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

দায়িত্ব পালনে অযোগ্যতা ও অস্বচ্ছতাসহ গুরুতর অভিযোগ ছিল এসব আইন কর্মকর্তার বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ কিছু মামলায় তারা দায়িত্বশীল ব্যক্তিদের সঠিকভাবে তথ্য অবহিত করেননি। এ কারণে রাষ্ট্রপক্ষ এসব মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণেই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের একটি সূত্র জানায়।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031