আগামী মাসে নয়া দিল্লি সফরে যাবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আসন্ন ভার্চুয়াল বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার এজেন্ডা নিয়ে আলোচনার জন্য । খবর বাসসের।

ভারত সফর সম্পর্কে মাসুদ বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল আলোচনার আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি নয়া দিল্লি সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল শীর্ষ বৈঠক ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১৬ বা ১৭ তারিখে অনুষ্ঠিত হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নরেন্দ্র মোদিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ ব্যক্তিগতভাবে উৎসবে যোগ দেয়ার জন্য ঢাকা আমন্ত্রণ জানিয়েছে।

তিনি গত মাসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামীর সঙ্গে তার প্রথম বৈঠকের পর বলেছিলেন, আমরা তাকে (নরেন্দ্র মোদি) আমন্ত্রণ জানিয়েছি এবং তারা নীতিগতভাবে আমন্ত্রণ গ্রহণ করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে চলতি বছর ভারতের প্রধানমন্ত্রীর সফরের কথা থাকলেও কোভিড-১৯ মহামারিজনিত কারণে এই সফর বাতিল করা হয়েছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারত পরের বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে এবং আশা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এই উদযাপনের উদ্বোধনে যোগ দেবেন।

গত সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকের আগে ড. মোমেন ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় এখানে কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031