২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে । ৯ই সেপ্টেম্বর শনিবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনায় খুন হন আলী হোসেন (৫৮) ও শাহ আলম (৫৫)। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আলী হোসেনের স্ত্রী রাশেদা বেগম আজ সকালে ১৪ জনকে আসামি করে টঙ্গীবাড়ী থানার হত্যা মামলা করেছেন।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, জমিজমা নিয়ে কান্দাপাড়া গ্রামের রাসেল, সোহেল, নাছিম মোল্লা ও আওলাদ গংয়ের সাথে আলী হোসেন গংয়ের বিরোধ ছিলো। জমির দখল নিতে শনিবার রাত ৮টার দিকে কান্দাপাড়া গ্রামের রাস্তায় রাসেল ও সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আলী হোসেন ও শাহ আলমের উপর হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই আলী হোসেন ও পরে শাহ আলম মারা যায়। হত্যার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930