জিহাদি বই ল্যাপটপ, এটিএম কার্ডসহ দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ নাটোরের গুরুদাসপুর থেকে। গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জেএমবি সদস্যরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার চাঁদপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমির হামযা ওরফে মানিক (২৫) এবং লালপুরের শিবপুর খানপাড়া এলাকার মঞ্জুর হোসেনের ছেলে গোলাম হোসেন ওরফে স্বাধীন (৪৫)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, জেএমবি মামলার পলাতক আসামী গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামের একটি পুকুর পাড়ে গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায়  অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় জেএমবি মামলার আসামী আমির হামযা ওরফে মানিক এবং গোলাম হোসেন ওরফে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, ৪টি জিহাদি বই এবং ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়। তবে পুকুর মালিক জাহিদুল ইসলামকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে জেএমবির একটি মামলায় পলাতক ছিলেন আমির হামযা ওরফে মানিক।
Share Now
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031