দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সিলেটে রায়হান হত্যায় অভিযুক্ত বরখাস্ত হওয়া এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় গাফিলতির অভিযোগে । এরা হলেন- সিলেটের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র ও এসআই আব্দুল বাতেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের প্রধান এডিসি বিএম আশরাফ উল্লাহ তাহের জানিয়েছেন- পুলিশ হেডকোয়ার্টারের রিপোর্টের প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ওসি সৌমেন মৈত্রকে রংপুর রেঞ্জে ও এসআই বাতেনকে সিলেটের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত ১১ই অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হয় নগরীর নেহারীপাড়ার যুবক রায়হান উদ্দিনকে। এ ঘটনায় ইতিমধ্যে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
