দুই বাসের রেষারেষিতে সেলিম মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে যাত্রাবাড়ীতে । এ ঘটনায় জুয়েল নামে আরেক যুবক আহত হয়েছেন।
আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসের বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিমের বাড়ী মাদারীপুরে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতা করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সেলিম নামে একজন নিহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক মর্গে প্রেরণ করেছি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
