দুই নারী যাত্রী নিহত হয়েছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের মুলিবাড়িতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মনোয়ারা খাতুন ও চায়না খাতুন। আহতদের মধ্যে রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রী নিয়ে অটোরিকশাটি সয়দাবাদ গোল চত্বর এলাকায় যাচ্ছিল। পথে একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই নারী। আহত হন আরও দুই যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930