পৃথক ঘটনায় দুই উপজেলা থেকে একজন কৃষক ও একজন ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ ফরিদপুরে ।
জেলার সালথা উপজেলায় মানোয়ার মোল্যা নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের একটি খাল থেকে ভাসমান এ লাশটি উদ্ধার করা হয়।

মানোয়ার মোল্যা পূর্ব সোনাপুর গ্রামের মৃত তাজেল মোল্যার ছেলে এবং পেশায় কৃষক বলে জানা গেছে।
অপর দিকে জেলার সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম থেকে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ওই লাশটি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার মিনি ট্রাক চালক মনোয়ার মন্ডলের বলে নিশ্চিত করেছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি এফএম নাসিম জানান, রবিবার সাড়ে ১১টায় মনোয়ারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ওসি জানান, মনোয়ারের নিজ ঘরের আড়ার সাথে লুঙ্গি দিয়ে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930