করোনা সংক্রমণ সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার ২ ফটো সাংবাদিককে পেটানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজ করা হয়েছে বরিশালে ।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

তিনি জানান, ওই তিন পুলিশ সদস্য বরিশাল বিশ্ববিদ্যালয় ফাঁড়ির দায়িত্বে ছিলো, ঘটনা জানাজানি হওয়ার পর তাদেরকে ক্লোজ করে লাইনে পাঠানো হয়েছে।

ক্লোজ হওয়াদের মধ্যে রয়েছেন নায়েক মহসিন ও কনস্টেবল কাওসার এবং জাহিদুল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930