আওয়ামী লীগে যোগ দিয়েছেন লালমনিরহাটের হাতীবান্ধায় কেন্দ্রীয় নেতা ও জাপার সাবেক উপজেলা সভাপতি এমজি মোস্তফার নেতৃত্বে দুই হাজার নেতাকর্মী ।

রবিবার বিকালে উপজেলার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠান হয়।

এ সময় নেতাকর্মীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির হাতে ফুলের নৌকা উপহার দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগ দেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক শ্যামল, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031