পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে দু’জন নিহত হয়েছে। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অপরজন বাইসাইকেল আরোহী কুষ্টিয়ায় । শনিবার সন্ধ্যার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১২ মাইল মতিয়া তেলপাম্প ও কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ভাদালিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত সামসুদ্দিন হকের ছেলে নেহেরুল ইসলাম (৫০) ও কুষ্টিয়া সদরের দহকুলা গ্রামের বাসিন্দা কোরবান আলী (৩৮)। পরের জন নির্মাণশ্রমিক।

ভেড়ামারা থানার ওসি মোল্লা খবির আহম্মেদ জানান, শনিবার বিকেলে মটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে ভেড়ামারা আসার পথে ঘটনাস্থলে পেছন দিক থেকে একটা ট্রাক  মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নেহেরুল মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, শনিবার সন্ধ্যার পর বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় ভাদালিয়া বাজারে যশোর থেকে আসা কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930