দু’টি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে কক্সবাজারের মহেশখালীতে। এর মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয় পৌরসভার পুটি বিলাহ পাল পাড়ায়। অপরটি বিধ্বস্ত হয় ছোট মহেশখালী ইউনিয়নের কম্বনিয়া গ্রামে। আজ (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন ও  এএসপি সার্কেল রতন কুমার এই তথ্য নিশ্চিত করেছেন। এএসপি রতন কুমার বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি।

সবকিছু পর্যবেক্ষণ করছি। তবে দুর্ঘটনার কারণ ও হতাহতের খবর এখনও জানা যায় নি। স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে মহেশখালীর দুই দিকে দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। একটি বিমান কম্বনিয়া ইউনিয়নের পাহাড়ের দিকে বিধ্বস্ত হয়ে মাটিতে ঢুকে যায়। অপরটি সমতলে বিধ্বস্ত হয়। কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন মানবজমিনকে বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হওয়ার তথ্য স্থানীয় ইউএনও আমাকে জানিয়েছে। শুনেছি দুই জায়গায় বিমানের অংশ বিশেষ দেখা গেছে। দুই জায়গাই আগুন জ্বলছে। তবে হতাহতের বিষয়টি জানতে পারিনি। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমান মোহন্ত এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, আমরা দুর্ঘটনার খবর জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো। ফায়ার সার্ভিসের কক্সবাজারের এসও সাফায়েত হোসেনও এ খবর নিশ্চিত করে জানান, আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনও উড়োজাহাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031