দুর্নীতি দমন কমিশন (দুদক) বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে জিঞ্জাসাবাদ শুরু করেছে । জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।
গত মঙ্গলবার দুদকের উপপরিচালক আখতার হামিদ ভূঁইয়া স্বাক্ষরিত একটি নোটিশ তাবিথ আউয়ালের কাছে পাঠানো হয়। চিঠিতে তাকে ৮ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।
প্রসঙ্গত, ২ এপ্রিল তাবিথ আউয়াল এবং বিএনপির জ্যেষ্ঠ সাত নেতাসহ ১০ জনের বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, সন্দেহজনক ব্যাংক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031