বিএনপি নেতারা সড়ক দুর্ঘটনায় নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি আখিদুল ইসলামের মেয়েসহ ছয়জনের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা ও কবর জেয়ারত করেছেন। এদের মধ্যে ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

রবিবার সকালে লোহাগড়া উপজেলার জয়পুর কবরস্থানে গিয়ে কবর জেয়ারত করা হয়। পরে শোকাহত আকিদুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান নেতারা।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল কবীর চন্দনের মায়ের কবর জেয়ারত করা হয়। এ সময় বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করা হয়।

জেয়ারতকালে নড়াইল জেলা বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক শরীফ কাসাফুদ্দোজা কাফী, জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী, দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930