স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেখানেই দুর্নীতি সেখানেই নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলে মন্তব্য করেছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর মগবাজার ওয়্যারলেস কলোনি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। গুলশানের অভিযান তারই একটি অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে।

করোনা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস বিশ্বে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল, বাংলাদেশে তেমনটা হয়নি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কোভিডে যারা আক্রান্ত হয়েছিলেন আমরা তাদের চিকিৎসাসেবা দিতে পেরেছি। করোনাভাইরাস বিস্তার রোধেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930