বাংলাদেশ দুই ইনিংসেই হতাশাজনক ব্যাটিংয়ের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে ২১৫ রানে হেরে গেছে । ম্যাচটিতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৩৩৯ রান। কিন্তু মাত্র ১২৩ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের অবস্থা ছিল আরও ভয়াবহ। ১১০ রান সংগ্রহ করে অলআউট হয়ে গিয়েছিল স্বাগতিকরা।

এমন ইনিংস নিয়ে শনিবার ম্যাচ শেষে টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি মনে করি আমাদের সামর্থ্য আছে। কিন্তু আমরা দেখাতে পারিনি। আপনি যদি চট্টগ্রাম টেস্টের কথা ভাবেন, ওখানে শ্রীলঙ্কা আত্মবিশ্বাসী ছিল যে ওরা জিতবে। কিন্তু আমাদেরও আত্মবিশ্বাস ছিল জিততে না পারলেও ম্যাচটি ড্র করতে পারব। আমরা সেটা পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আগে থেকেই জানতাম যে এখানে উইকেট স্পিন সহায়ক হবে। ম্যাচে ফলাফল আসবে। প্রথম ইনিংসেই আমরা ভালো ইনিংস খেলতে পারিনি। ওখানে পিছিয়ে গিয়েছি। প্রথম ইনিংসে যদি আমরা ২০০ প্লাস রান করতে পারতাম তাহলে আরেকটু ভালো অবস্থানে থাকতাম।’

শ্রীলঙ্কার বিপক্ষে এবার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায়।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এসইউএল)

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930