এক পুলিশ কর্মকর্তার বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ফরিদপুরের নগরকান্দায় । আজ শুক্রবার সকালে নগরকান্দা উপজেলার সদরবেরা গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে বাবুল মাতুব্বরের বাড়ির ছাদ থেকে এ সব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

বাবুল মাতুব্বর মাদারীপুরে ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তবে বর্তমানে ঢাকায় আছেন বলে জানা গেছে। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ঢাল, কাতরা, সড়কি ও লাঠি।

বাবুল মাতুব্বর বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় কর্মরত আছি। আমি গ্রামে খুব কম যাই। আমার গ্রামের পরিবেশ ভালো না। কেউ আমাকে ফাঁসাতে বাড়ি ছাদে দেশীয় অস্ত্র রাখতে পারে।’

নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মণ্ডল বলেন, ‘সদরবেরা এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এলাকায় মাঝে মধ্যে হামলা পাল্টাহামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এলাকার পরিবেশ শান্ত রাখতে আমরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করছি।’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930