প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দশ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ।

শনিবার (১১ মে) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশে পৌঁছে।

এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (১০ মে) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১ মে দশ দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ মে) তিনি লন্ডনে তাজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যুক্তরাজ্য শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পরে দেশের বাইরে এটিই প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সফর। সফরে চোখের চিকিৎসা নেন শেখ হাসিনা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930