প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার তারিখ পিছিয়েছে।

প্রধানমন্ত্রী প্রেসসচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশের পথে যাত্রা করবেন।

এর আগে কানাডার গ্রোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে ১৪ আগস্ট ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে পরে যুক্তরাষ্ট্রে যান তিনি। ১২ দিনের সফর শেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা ছিল তার।

প্রধানমন্ত্রীর প্রাথমিক সফর সূচি অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর সড়ক পথে ভার্জিনিয়ার উদ্দেশে নিউ ইয়র্ক ছাড়ার কথা তার। পরে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

পরিবর্তিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রধানমন্ত্রীর দেশে ফেরা পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনার তারিখও পিছিয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, প্রধানমন্ত্রীর ২৬ তারিখ আসার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে ৩০ তারিখে গেছে। তাই গণসংবর্ধনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল তা এখন ৩০ তারিখে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই ২৮ সেপ্টেম্বর ৬৯তম জন্মবার্ষিকী পার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টু্ঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930