করোনায় পৃথিবীতে যে কয়টি দেশে মৃত্যুর হার কম তার মধ্যে বাংলাদেশও রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছে। তিনি বলেন, আমাদের সীমিত সম্পদ, সীমিত সামর্থ্য দিয়ে প্রধানমন্ত্রী দিবা-নিশি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এ কারণেই দেশে মৃত্যুর হার অনেক কম। জনগণ যদি আরো সচেতন হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে আক্রান্তের হার কমবে এবং একইসঙ্গে মৃত্যুর হারও আরো অনেক কমবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সারাবিশ্ব স্তব্ধ হয়ে গেছে এবং এ পরিস্থিতিতে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সাহসী বাজেট ঘোষণা করেছেন। তিনি বলেন, গত ১১ বছর ধরে শুনে আসছি প্রতিবার বাজেট পেশের পর বিএনপি ও তার সঙ্গে সুর মিলিয়ে সমমনা দল এবং কিছু প্রতিষ্ঠান সমালোচনা করে। সমালোচনা না করলে মনে করে যে তাদের পাণ্ডিত্য ফলানো হচ্ছে না।

পাণ্ডিত্য ফলানোর জন্য তারা সব সময় বলেন যে, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে গত ১১ বছরে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ থেকে ৯৭, ৯৮ শতাংশ। প্রতি বাজেটের পর বিএনপিসহ কয়েকটি দল আর কিছু বুদ্ধিজীবী বলেন এটি উচ্চাবিলাষী। এবারও একই কথা বলা হয়েছে। এই বাজেট উচ্চাভিলাষী, বাজেট বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে যদি উচ্চাভিলাষ না থাকে, তাহলে সে অভিলাষ পূরণের তাগাদা থাকে না, অভিলাষ পূরণের জন্য প্রচেষ্টা থাকে না।

হাছান মাহমুদ বলেন, অভিলাষ গত ১১ বছর ধরে ছিল বিধায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ এগিয়ে গেছে, মানুষের মাথাপিছু আয় ৬০০ থেকে ২০০৯ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। জিডিপির আকার পাঁচগুণ বেড়েছে, বাজেট ছয় গুণ বেড়েছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের ১৬ শতাংশের বেশি এবার বরাদ্দ দেয়া হয়েছে। এ খাতে গত বছরের তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930