chunnu_110736দেশে সাড়ে ৩৪ লাখ শিশু শ্রমিক রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু)। আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চাইল্ড লেবার সার্ভে ২০১৩ অনুযায়ী ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জরিপ তুলে ধরেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জাতীয় শিশু শ্রম নিরসন নীতি ২০১৩ প্রণয়ন ও বাস্তবায়ন করছে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও অন্যান্য শিশুশ্রম থেকে দেশের শিশুদের রক্ষা এবং তাদের কল্যাণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০০৫ সাল জুন ২০১৪ পর্যন্ত।

চুন্নু বলেন, বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন প্রকল্পের তিনটি পর্যায়ে মোট ৯০ হাজার শিশু শ্রমিককে ১৮ মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ৬ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে তোলা হয়েছে। এভাবে তাদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, সরকারি অর্থায়নে ৮৪ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতত শিশুশ্রম নিরসন (৪র্থ পর্যায়)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরুৎসাহিত করা হচ্ছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930