স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দেশ উন্নত হচ্ছে বলেই ডেঙ্গু রোগ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক সেমিনারে তিনি বলেন, দেশ যত উন্নত হবে মানুষের সমস্যা তত বাড়বে। যে দেশ যত উন্নত হচ্ছে সে দেশে তত রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে।

ডেঙ্গু এলিট শ্রেণির একটি মশা। এ মশা সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা শহরে দেখা যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নত দেশ হতে যাচ্ছে। তাই এখন দেশে ডেঙ্গু এসেছে। মানুষের যত অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তত নানা রোগে আক্রান্ত হচ্ছে। বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি ( বাপার্ড) আয়োজিত ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031