বতর্মান সরকার নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে উল্লেখ করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নারীদের এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করছে ।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর চারতলা আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুমের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নয়নে কাজ করছে।  ভিশন ২০২১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা মৌসুমী বাইন হিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আলাল শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশা খান, জিন্নাহ খন্দকারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আলাল শাহ মাজারসংলগ্ন কবরস্থানে তার নানা-নানির কবর ও আলাল শাহ মাজার জিয়ারত  করেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031